Main Menu

ছাতকে যৌতুকের জন্য নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় বিহাই গ্রামের স্বামীর বসত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ যোহর লাশের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

জানা যায়, গত ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রোকশানা বেগমের বিয়ে হয় একই ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই ফেরত আলী হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে মানসিক ভাবে কষ্ট দিয়ে আসছিলেন। বিয়েতে ফ্রিজ ও চুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো তার স্বামী। বিষয়টি মাসহ স্বজনদেরও অবহিত করে আসছিল কন্যা রোকশানা। সংসারের সুখের জন্য পরিবারের মা, ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য নগদ ২০ হাজার টাকা এনে দেয় রোকশানা। তার পরও যৌতুক লোভী স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী। বিয়ের সাড়ে তিন মাসের মাথায় বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিল নববধূর লাশ। স্বামীসহ পরিবারের লোকজন এই অবস্থায় দেখে তাকে নামানোর চেষ্টা করেনি। খবর পেয়ে থানা পুলিশ বিকেল ৪টার দিকে এসে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

এদিকে, বুধবার (২৩ জুলাই) রাতে পুলিশ নববধূর স্বামী আলী হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের বড় বোন নাজমা বেগম বাদি হয়ে ৩০৬ ধারায় দায়ের করা মামলার গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code