কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন( ৪০), গোলাম মিয়ার ছেলে বুলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
Related News
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরের পানিতেRead More
পঞ্চগড়ে নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের দাপট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রারRead More



Comments are Closed