মৌলভীবাজারের যেসব এলাকায় ৩ দিন থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজার জেলা সদরের ১১ কেভি গীর্জাপাড়া ফিডার ও ১১ কেভি শমসেনগর ফিডারে (বৃহস্পতিবার ২৪ জুলাই, শুক্রবার ২৫ জুলাই ও শনিবার) প্রতিদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ শাখা।
বুধবার (২৩ জুলাই) রাতে মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়- বৃহস্পতিবার প্রকল্প কর্তৃক ৩৩ কেভি লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শিডিউল মোতাবেক ১১ কেভি লাইনের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট ফিডারের নাম হলো- ১১ কেভি গীর্জাপাড়া ফিডার ও ১১ কেভি শমসেনগর ফিডার।
এলাকাগুলো হচ্ছে- কোর্ট রোড, গীর্জাপাড়া, চৌমুহনা, সাবিয়া, গুজারাই, শান্তিবাগ, শাহ-মোস্তফা রোড, সৈয়ারপুর, শমশেরনগর রোড, কার্তিক চন্দ্র রোড, রিয়াছত উল্লাহ রোড, পূর্ব সুলতানপুর, শ্যামলী রোড, মাতারকাপন, মাইজপাড়া, বর্ষিজোড়া, শিমুল তলা, মনুব্রীজ, ধনাশ্রী ও হাসানপুর।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed