নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ৮
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৫ জনই নারী।
বুধবার (২৩ জুলাই) সকালে সাড়ে ১০টায় উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই পরিবারের সদস্য ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬০), আঞ্জুমান (৭৫), সেলিম (৬০), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫), শিমা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক সাহাবুদ্দিন (৩৫)।
নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাওয়া একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেলপাম্প এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন মারা যান।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডলি রানী বলেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।
বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।
তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। তবে ঘটনাস্থলে পাঁচজন, স্থানীয় হাসপাতালে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed