Main Menu

দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছালিক মিয়া এবং একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে দোয়ারাবাজার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

Share





Related News

Comments are Closed