Main Menu

সুনামগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী সোনালী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশী শ্রমিককে আটক করে নিয়ে গেছে।

Manual5 Ad Code

সোমবার (২১ জুলাই) সন্ধ্যার সময় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া (চাইরগাঁও) গ্রামের সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশে ঢুকে বালি তোলার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তাদেরকে ফেরত দেয়নি বিএসএফ।

আটককৃতরা হলেন মো. সিরাজ মিয়া (৫০) ও মো. আলিম উদ্দিন (২৫)। তারা দুই জনই ছাতক উপজেলার বাসিন্দা।

Manual6 Ad Code

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বারকি শ্রমিক সিরাজ মিয়া ও আলিম উদ্দিন সীমান্তের সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বালি উত্তোলন করছিলেন। এক পর্যায়ে তারা ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশ থেকে বালি তোলার সময় বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া ওই দুই শ্রমিক ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছে।

Manual5 Ad Code

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ যাদেরকে ধরে নিয়ে গেছে তারা সুনামগঞ্জ জেলার বাসিন্দা হলে এটি সিলেট ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা বিএসএফের কাছেই আছে। পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে কিন্তু এখনও (বিকেল ৫টা) বৈঠক হয়নি।

বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজনুল হক জানান, চেলা নদী থেকে চোরাইভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুইজন ভারতের সীমানায় চলে গিয়েছিল। এ সময় বিএসএফ বাধা দিলে তারা বেশ কয়েকজন বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর বিএসএফ দুজনকে ধরে নিয়ে যায়। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে তাদের আনার চেষ্টা করা হচ্ছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code