Main Menu

লালাবাজারে সড়ক দুর্ঘটনায় পুত্রের পর মারা গেলেন পিতাও

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ৫ দিনের ব্যবধানে পিতা–পুত্র দুজনই মারা গেছেন।

নিহতরা হলেন শ্রমজীবী গেদা মিয়া (পিতা) ও তাঁর ছেলে রুহিন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার (১৬ জুলাই) সকালে গেদা মিয়া ও তাঁর পুত্র রুহিন সিলেট থেকে বিশ্বনাথের দিকে যাচ্ছিলেন সিএনজিচালিত অটোরিকশায়। পথে সাতমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেওয়ার পথে সেই দিনই রুহিনের মৃত্যু হয়।

আর হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর রোববার (২০ জুলাই) গেদা মিয়াও মারা যান, বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed