Main Menu

উত্তরায় বিমান বিধ্বস্ত, ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত সাংবাদিকদের কাছে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ৮৮ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’

উল্লেখ্য, সোমবার দুপুরে কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

Share





Related News

Comments are Closed