তাহিরপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ ওঠেছে।
অভিযুক্ত যুবক আলম মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
রোববার দুপুরে ভুক্তভোগী তরুণী তাঁর ফাঁকা বাড়িতে এমন নির্যাতনের শিকার হন।
ভুক্তভোগী তরুণীর এক নিকটাত্মীয় বলেন, ঘটনার দিন দুপুরে বাড়িতে ওই তরুণী ব্যতীত কেউই ছিলেন না। তরুণীর বাবা-মা ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে ছিলেন। তিনি আরও জানান, অভিযুক্ত আলম বিবাহিত এবং তিন সন্তানের জনক।
এদিকে অভিযোগ পেয়ে আজ সোমবার দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট ফাঁড়ির ক্যাম্পের পুলিশ সদস্যরা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী তরুণী ও তাঁর পরিবার থানায় এসেছেন। অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed