সুনামগঞ্জে অপহরণ করে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরে অপহরণের পর ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
১৬ জুলাই বুধবার সকালে ওই শিক্ষার্থীকে অপহরণ করে বিশ্বম্ভরপুর নিয়ে যায় ওই উপজেলার মাঝাইর গ্রামের মস্তফা মিয়ার ছেলে নবী হোসেন (১৭) ও তার বন্ধুরা।
বর্তমানে নবী হোসেন বনানী পাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ, এরপর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিমের মা জানান, আমার মেয়ে অবুঝ, সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে প্রলোভন দেখিয়ে নবী হোসেন (১৭) ও তার বন্ধুরা মিলে রাস্তা থেকে নিয়ে যায়। এরপর বন্ধুর বাড়িতে রেখে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। আমরা দুই দিন খোঁজাখুঁজি শেষে মেয়েকে উদ্ধার করে এরপর থানায় জিডি করি।
তিনি আরও বলেন, মেয়েটাকে হাসপাতালে ভর্তি করেছি। আমরা নিরীহ মানুষ। এখন আমাদেরকে ছেলের পক্ষের লোকজন হুমকি দিচ্ছেন, আমি এর বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক সালাউদ্দিন। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হবে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম জানান, এটা প্রেম সংক্রান্ত ঘটনা। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed