জৈন্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাইদ হোসেন ফাহিম (১৯) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ডেমা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের পুত্র।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ফাহিম মোটরসাইকেল যোগে দরবস্ত বাজার জামে মসজিদ হতে নিজ বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ সংলগ্ন স্হানে এসে পৌছালে সিলেটমুখি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে ছিটকে পড়ে যায়।
এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। তিনি জানান হাইওয়ে পুলিশ ইতিমধ্যে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed