সিলেটে ২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে আগামী ২০ জুলাই ২০২৫ থেকে দিন-রাতব্যাপী একযোগে অভিযান শুরু হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬ অনুযায়ী নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহন সড়ক ও মহাসড়কে আর চলাচল করতে পারবে না। মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছরের বেশি পুরনো যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ১৭ জুলাই বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)।
সভায় সড়কে রংচটা, বায়ুদূষণকারী ও রুট পারমিটবিহীন যানবাহনের চলাচল বন্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা, যানজট ও পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপারেশন) মোঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন এবং এসএমপির অন্যান্য কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ডালিম উদ্দিন, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, বাস-মিনিবাস-कोচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির মহাসচিব শাব্বীর আহমদ কয়েস, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আহমেদ খান, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর গফুর, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, লেগুনা-ইউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রুনু মিয়া মঈন এবং বাস-মিনিবাস সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা যানবাহনের ফিটনেস, রঙ, রুটপারমিট ও দূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা রোধে প্রশাসনের এ উদ্যোগকে সকলে স্বাগত জানান এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed