শাবিপ্রবি শিক্ষার্থী আবু সায়েম আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু সায়েম সাদিক আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন।
এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবিকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা “Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering” বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের টিস্যু পুনর্গঠনে সম্ভাবনাময় এক বায়োমেটেরিয়াল নিয়ে পরিচালিত হয়েছে।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির (American Chemical Society – ACS) অধীনস্থ Younger Chemists Committee (YCC) কর্তৃক প্রদত্ত Fall 2025 CIBA Young Scientist Travel Award-এর জন্য তাঁকে নির্বাচিত কর হয়েছে। এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কারটি তাঁকে আগামী ACS National Meeting-এ তাঁর গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য আবু সায়েম ১,০০০ (এক হাজার) মার্কিন ডলার বৃত্তি পেয়েছেন, যা তাঁর সম্মেলনে ভ্রমণ ও রেজিস্ট্রেশনের ব্যয় বহনে ব্যবহৃত হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সায়েম সাদিক বলেন, “এই সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং বৈশ্বিক পর্যায়ে কাজ করার আত্মবিশ্বাস ও প্রেরণা। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।”
আবু সায়েম সাদিক তাঁর এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, CIBA Travel Award প্রতি বছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহিত করতে প্রদান করা হয়। গবেষণা, নেতৃত্ব ও বৈশ্বিক যোগাযোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে এই সম্মেলন একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হয়। শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে আবু সায়েম সাদিকের এই অসাধারণ অর্জনে গর্ব প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে তাঁর আরো সাফল্য কামনা করা হয়েছে।
Related News
৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আর্থিক দৈন্যদশাকে জয় করে সফলতার নতুন গল্প লিখলেন হবিগঞ্জেরRead More
জকিগঞ্জের নাফিসা পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এRead More



Comments are Closed