হবিগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ৩০ গবাদি পশু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারিকের দুই ছেলে আব্দুল কদ্দুছ ও কদর আলী দীর্ঘদিন ধরে একটি গোয়ালঘরে গবাদিপশু লালন পালন করে আসছিলেন। রাতে গোয়ালে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তেই ছড়িয়ে গোয়াল ঘরে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও অল্প সময়ের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি ভাবে সহায়তা করা হবে।’
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed