Main Menu

বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজরত ছোট ভাইকে খুন করলেন বড় ভাই

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জায়গা সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে আটক করেছে। নিহত ও ঘাতক দুজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার এশার নামাজের সময় মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে বাঁশের শক্ত গোড়া দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর রহমান। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual1 Ad Code

পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এশার নামাজের সময় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে আটক করা করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code