সিলেট-তামাবিল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-জাফলং মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) দুইটার দিকে কাটাগাঙ মাহিন স্টোন ক্রাশারের সামনে দুর্ঘটনাটি ঘটে।
এসময় জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার (ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো-ট-১৫-৭০৭৮) ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাককে (কুমিল্লা -ট-১১-০২১০) রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের বা পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ সময় চালকের পাশে বসা হেলপার ইমন (১৬) গুরুতর আহত হয়। আহত ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মনপুরা (জাফরাবাদ) গ্রামের সেলিম মিয়ার পুত্র।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ গুরুতর জখম বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহামাদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তিনি জানান জাফলংগামী ট্রাকটির ব্রেকফেল করার কারণে এই দূর্ঘটনাটি ঘটে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed