Main Menu

সেতু ভেঙে নদীতে পড়ে গেল যানবাহন, নিহত ১০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে নদীতে পড়ে গেছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে রাজ্যের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত সেতুটি হঠাৎই ভেঙে পড়ে।

Manual7 Ad Code

ওই সময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ৪০ বছরের পুরোনো ওই সেতু থেকে ট্রাক-লরিসহ একাধিক গাড়ি পড়ে গিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এই সেতুটি মেরামত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২১২ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Manual6 Ad Code

আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী বলেন, ভদোদরার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, আমরা কেবল যান চলাচল বন্ধ করেছি। এই সেতুটি ভদোদরা জেলা প্রশাসনেরই অন্তর্গত। আনন্দ ও সৌরাষ্ট্র থেকে ভদোদরাগামী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি ১৯৮৩ থেকে ১৯৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল।

এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা অমিত চাভদা বলেন, এই সেতু দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে। কেন এত ঘন ঘন এমন ঘটনা ঘটছে? সেতু বিপজ্জনক হলে তা বন্ধ বা মেরামত করতে হবে। সরকারের চরম অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

আম আদমি পার্টির নেতা ইসুদান গাধভি বলেন,  ব্রিজটি পার হওয়ার সময় বা তার নিচ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে। ব্রিজ যদি বেহাল থাকে, তাহলে যান চলাচল বন্ধ করা হয়নি কেন?

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code