মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-ভাবি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কামরুন নাহার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী ও ভাবিকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের নিজ বাড়ির ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কামরুন নাহারের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
শুক্রবার মরদেহের ময়নাতদন্ত শেষে তা নিহতের বাবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্যা জানান, নিহতের স্বামী মোহাম্মদ আলী ওরফে তোফাজ্জল এবং ভাবি রেখা আক্তারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহতের মামা ফেরদৌস মিয়া অভিযোগ করে বলেন, “আমার ভাগ্নিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed