সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় ৩ যাত্রী গুরুতর আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট -সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের ৩জন গুরুতর আহত হন।
শুক্রবার (৪ জুন) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। আহতরা হলেন- সুহেল, আরিফ, তানজিম।
জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস গোবিন্দগঞ্জ এলাকায় আসামাত্র সিলেট থেকে সুনামগঞ্জগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ৩জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষ দাস জানান, শুক্রবার গোবিন্দগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed