সুনামগঞ্জে ভারতীয় চোরাই কাপড়সহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মধ্যনগর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০১ পিস ভারতীয় চোরাই কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মো. উমর ফারুক (৩২) মধ্যনগর থানাধীন চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মধ্যনগর থানা পুলিশের একটি টিম শহিদ আয়তুল্লাহ ব্রিজ সংলগ্ন হাওরে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার, এএসআই আলমগীর হোসেন, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই স্বপন সরকার এবং সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানের সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ভারতীয় কাপড় জব্দ করা হয় এবং উমর ফারুক নামের এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই বিকাশ সরকার।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed