শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে
সুনামগঞ্জ প্রতিনিধি : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্ট হিসেবে পরিচিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রত বিচার আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গেল বছরের ৪ই আগষ্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, গ্রেপ্তারকৃত নুর হোসেনসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন।মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান শান্তিগঞ্জের ‘বিতর্তিক’ এই আওয়ামী লীগ নেতা।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed