ছাতক পৌরসভার ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার বাজেট ঘোষণা
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জে ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম।
প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা। এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫টাকা।
বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, ড্রেনের জলাবদ্ধতা ও ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌর প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ছাতকের স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, নিন্মমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed