ওসমানী বিমানবন্দরে ব্রাকের সেবা পাবেন অভিবাসীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে বিদেশফেরত অভিবাসীরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জরুরি সেবা পাবেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিমানবন্দর কনফারেন্স হলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের প্রবাসীকল্যাণ শাখার দায়িত্বরত কর্মকর্তা (সহকারী কমিশনার) পলি রাণী দেব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান।
বক্তব্য দেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা রিয়াজ আহমেদ, উপপরিচালক (ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নাজমুস সাকিব, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আসিফ আজিজ, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী।
সভায় জানানো হয়, ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় অন্তত ১০ হাজার অভিবাসীকে বিমানবন্দর থেকে সহায়তা দেওয়া হবে এবং ৭৭০০ জনকে আর্থিক সহায়তা দিয়ে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed