এইচএসসি পরীক্ষা উপলক্ষে ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
উল্লেখ্য, পাবলিক পরীক্ষার সময় নিয়মিতভাবে কোচিং সেন্টার বন্ধ রাখে সরকার।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed