খাদিমনগরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রেইন কোট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাপ্নিক ইয়ূথ এন্ড ওমেন ডেভেলপমেন্ট সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে খাদিমনগরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রেইন কোট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় খাদিমনগরে একটি স্কুলে মেধাবী ছাত্র-ছাত্রীদের এই রেইন কোট বিতরণ করা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাপ্নিকের শুভাকাক্সক্ষীরা।
এসময় উদ্যোক্তারা বলেন, তাদের কাজ হলো শিক্ষা ক্ষেত্রে মেধাবীদের পাশে থাকা। ছাত্র-ছাত্রীদের সমস্যা জেনে সে বিষয়ে কাজ করা। ছোট সোনা মনিদের পাশে থেকে যারা বিভিন্নভাবে সহোযোগিতায় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাপ্নিকের পরিচালক সত্যজিৎ দত্ত চৌধুরী গৌতম, অনিল কুমার পাল এবং তন্ময় নাথ তনু।
এতে অতিথি ছিলেন আশরাফুল কবির সভাপতি ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।
এছাড়াও উপস্থিত ছিলেন সুবীর কর্মকার, কমল নায়েক, পূজা কর্মকার এবল শুরাত্রি মান্না ঐতি।
উল্লেখ্য, স্বাপ্নিক একটি সেবামূলক উন্নয়ণ সংস্থা যার কাজ মানুষের পাশে থাকা এবং মানুষকে ভালোবাসা। বিজ্ঞপ্তি
Related News
বালাগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু আরাফাতের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত সানি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।Read More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed