দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখলুছ মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পেশায় বাসচালক আখলুছ ওই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আখলুছ নিজের নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed