সিলেটের তারাপুর চা বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তারাপুর চা বাগানে নিজ বসতঘর থেকে দুর্জয় মোদী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় চা বাগানস্থ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দুর্জয় মোদী (২০) তারাপুর সিলেটের এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের সুমন মোদীর ছেলে। সে ওই চা বাগানে শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্জয় মোদীকে তার বসতঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দুর্জয় মোদী নামের ওই যুবক আত্মহত্যা করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed