ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১) এবং অন্যজন বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান। তৃতীয় নিহতের নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed