Main Menu

খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

Manual2 Ad Code

মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধ: উত্তরাঞ্চলের দ্বীনি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পত্নীতলার খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থী পরিবারের আয়োজনে শনিবার (৩০ মে) দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের আহ্বানে প্রাক্তন ছাত্র মোসলেহ উদ্দীনের ডাকে খাইরুল, ইকবাল, মোসাদ্দেক সহ ব্যাচ ভিত্তিক ছাত্র লিডারদের নেতৃত্বে ১৯৯৯ থেকে বর্তমান অবধি ছাত্র ও শিক্ষকদের বর্ণাঢ্য ও প্রাণবন্ত এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসময় প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকদের সম্মানে ক্রেস্ট প্রদান এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন সভাপতি ও শুভাকাঙ্ক্ষীগণ যারা পরলোক গমন করেছেন তাদের জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য মাদ্রাসাটির প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৫৯ বছরের মধ্যে প্রথম এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code