শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
রোববার (১৫ জুন) সকালে উপজেলার জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৩৫) স্থানীয় ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাগবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই নিহত হন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed