শান্তিগঞ্জে ৬৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ফারুক আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং ফারুক মিয়া নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বুড়ুমপুর গ্রামে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ইয়াবা ট্যাবলেট স্থানীয় যুবকদের কাছে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে শান্তিগঞ্জ থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে মাদক ব্যবসায়ী ফারুক আহমদ এর বসত বাড়ীতে পুলিশ ও শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ও সেনা বাহিনীকে দেখে দৌড়ে ফারুক আহমদ পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী কালে তার পরিহিত জিন্সের পকেট থেকে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ফারুক আহমদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে অপর মাদক ব্যবসায়ী ফারুক মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করা কালে ফারুক মিয়া পুলিশ ও সেনা বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বসত ঘরের আলমিরা তল্লাশী করে সেখান থেকে আরো ৫১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ফারুক মিয়ার বসত ঘর থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকের মুল্য অনুমান ১ লক্ষ ৫৩ হাজার টাকা।
আটক ফারুক আহমদ (৪০) সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের লোহারমন গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে বুড়ুমপুর গ্রামে বসবাস করে আসছেন। অপরজন পালিয়ে যাওয়া আসামী ফারুক মিয়া (৩৮) শান্তিগঞ্জ থানাধীন দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে চালান দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed