Main Menu

জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্যাস কুপ-১ এর কার্যক্রম অন্যত্র হস্তান্তর বন্ধকরণ এবং আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার এম এ হক চত্বরে খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

Manual2 Ad Code

আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী সুজনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওয়াহিদুর রহমান শাওন।

মানববন্ধনে বক্তারা জানান, জকিগঞ্জবাসী বারবার তাদের ন্যায্য দাবী থেকে বঞ্চিত হয়। জেলা শহর থেকে শত কিলোমিটার দূরের উপজেলাকে সবসময় তাদের অধিকার থেকে দূরে রাখা হয়। তাই জকিগঞ্জ গ্যাস কূপ -১ এর প্রশাসনিক কার্যক্রম অন্য উপজেলার গ্যাস কূপের অনুকূলে হস্তান্তর চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

তারা জানান, গ্যাস কূপের সকল কার্যক্রম থেকেই জকিগঞ্জ থেকে পরিচালিত হওয়া উচিত, অন্যথায় এই কূপ এলাকার আর্থ- সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারবে না।

এছাড়াও জকিগঞ্জ উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের পর জাতীয় গ্রেডে সংযোগ দিতে হবে বলেও মানবন্ধনে জানান তারা।

Manual4 Ad Code

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জকিগঞ্জ জনদাবী আদায় পরিষদের সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা হাসান আহমদ, জকিগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, যুব মজলিস সিলেটের সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আবিদুর রহমান, জকিগঞ্জ সোনার বাংলা সমিতির এমডি মোঃ জাফরুল ইসলাম, সাব্#৩৯;আ সানাবিল স্কুলের পরিচালক ফজলুর রহমান শামীম, নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ, লেখক ও চিকিৎসক হাবিবুল্লাহ মিছবাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুবায়ের আহমদ, ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা (উত্তর) শাখার সভাপতি নাজির আহমদ আফজাল, ব্যবসায়ী কামরুল ইসলাম বুলবুল, মঈন উদ্দিন মনই ও প্রবাসী কয়েছ আহমদ প্রমূখ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code