মাধবপুরে রাবার ড্যামে মিলল নিখোঁজ জলিলের মৃতদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে ডুবে নিখোঁজ হওয়া জলিলের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
নিহত জলিল মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআই অঞ্জন তালুকদার। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান এবং মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাশেম।
এর আগে রোববার (৮ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে ঘুরতে গিয়ে নদীতে নেমে নিখোঁজ হন জলিল। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি টিম সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়, তবে তাকে পাওয়া যায়নি। আজ ভোরে আখালিয়া এলাকায় নদীর পশ্চিম পাশে তার লাশ ভেসে ওঠে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed