শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো অঞ্চল।
শনিবার (৩১ মে) স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল ২০ কিলোমিটার গভীরে।
জাপানের হোক্কাইডো অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। যেখানে অতীতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটেছে। তবে আজকের ভূমিকম্পটি এখনো কোনো বড় ধরনের ক্ষতির কারণ হয়নি।
স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সূত্র: রয়টার্স
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed