Main Menu

মাধবপুরে বিদুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ফারুক মিয়া (৪০) পিয়াইম গ্রামের নোয়াব আলীর ছেলে।

শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুই দিন আগে ঝড়ের কারণে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। ফারুক মিয়া শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে প্রকৃতির কাজ শেষে পানি খরচ করতে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed