Main Menu

সিলেটে বন্যার পূর্বাভাস, খোলা হয়েছে কন্ট্রোল রুম

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপ ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদী অববাহিকায় বন্যা পূর্বাভাস জারি করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

Manual6 Ad Code

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ, ও নেত্রকোনা জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে একটি দিবারাত্রি ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় যে এই কন্ট্রোল রুমের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের নদীসমূহের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত মাঠ পর্যায় থেকে সংগ্রহের মাধ্যমে পূর্বাভাস প্রচার করা হবে।

Manual1 Ad Code

এর আগে কেন্দ্র থেকে প্রকাশিত দৈনিক বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা প্রতিবেদনে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও নেত্রকোনা এবং ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দেয়া হয়।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, সিলেট জেলার সারী গোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, মৌলভীবাজারের মনু ও ধলাই, হবিগঞ্জের খোয়াই এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি আগামী তিনদিন বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এফএফডব্লিউসি‌র নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‌‌চলমান পরিস্থিতি আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। এ সময় কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি দেখা দিলেও এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code