Main Menu

সিলেটে ৭৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে সানগ্লাস, বিড়ি, কম্বল, চিংড়ি রেণু, মোবাইল, সিম কার্ড, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ, অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা, চোরাচালানের মালামাল বহনকারী অটোরিকশা, মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করেছে বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed