ফেঞ্চুগঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকুনা গ্রামে নাজির হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যা দাবি করলেও তেমন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন জানান, বুধবার (২৮ মে) নিজগ্রামে চাচাতো ভাই হান্নান মিয়াদের সাথে বাথরুম তৈরি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। কিছু ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।
এসময় নাজির হোসেন পড়ে গেলে তাকে প্রত্যক্ষদর্শীরা তুলে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, মারামারি হয়েছে বলে তার জানা নেই বা তেমন কিছু শুনেননি।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed