জকিগঞ্জে ৪২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল আহাম্মদ (৩১) জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের উত্তর লোহার মহল গ্রামের মৃত ঈসাহিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল লোহার মহল কুশিয়ারা নদীর ডাইকের উপর থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ২শ পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed