Main Menu

যুক্তরাজ্যের চেস্টার সিটির লর্ড মেয়র হলেন সিলেটের মেয়ে শিরিন আক্তার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের চেস্টার সিটির লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার। যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রথম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়র উত্তর ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ হুশিয়ার আলী ও পারভীন বেগম দম্পত্তির ৭ সন্তানের তৃতীয় কন্যা।

Manual3 Ad Code

ইংল্যান্ডের ওল্ডহাম শহরে জন্মগ্রহণকারী শিরিন আক্তার ছাত্র জীবনে দুই বছর ‘বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ লেখাপড়া করেছেন এবং এরপর যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে বসবাসকালে সেখানেই মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

Manual1 Ad Code

শিক্ষা জীবন সম্পন্ন করার পর শিরিন আক্তার চেস্টার সিটির বাসিন্দা ও ব্যবসায়ী সুন্দর আলী রাজ’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করে আসছেন। দাম্পত্য জীবনে শিরিন আক্তার এক পুত্র ও এক কন্যা সন্তারের জননী। সংসার পরিচালনার পাশাপাশি স্যোসাল ওয়ার্কে মনোনিবেশ করা শিরিন আক্তারকে সাফল্য হাতছানি দিয়ে ডাকে। আর তাই ২০২৩-২৫’র স্বল্প সময়ে শিরিন আক্তার ‘কাউন্সিলর, ডেপুটি লর্ড মেয়র ও সর্বশেষ লর্ড মেয়র নির্বাচিত হয়ে গড়লেন এক বিরল রেকর্ড।

Manual8 Ad Code

জানা যায়, যুক্তরাজ্যের চেস্টার সিটির বাসিন্দা বিশ্বনাথের সোনার মেয়ে শিরিন আক্তার ২০২৩ সালে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে চেস্টার সিটির ‘আপটন’ ওয়ার্ড থেকে ১ম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করে ছিলেন। এর পরের বছরই তিনি উক্ত কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন। আর এবছরে ২৩ মে শিরিন আক্তারকে নির্বাচিত করা হয় ‘লর্ড মেয়র’ হিসেবে।

ইতিহাস সৃষ্টিকারী শিরিন আক্তারের পিতা শাহ হুশিয়ার আলী নিজ কন্যার এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানিয়ে শিরিন আক্তারের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code