জকিগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবা সহ ময়নুল হক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৬ মে) জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ময়নুল হক জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মৃত আতর আলী ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না।
পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
« আপিল মঞ্জুর, জামায়াত নেতা আজহার খালাস (Previous News)
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed