সিলেটে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত থেকে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পশু, পণ্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম এসব জব্দ করে।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (২৫ মে) ভোরে তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন রকমের কাপড়, ক্রিম, সানগ্লাস, ফেস ওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু ও সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ ও সুপারি জব্দ করে।
এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা জব্দ করেছে বিজিবি।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed