জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাহাব উদ্দিন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জানা যায়- শুক্রবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশে আম গাছের ডাল কাটতে যান শাহার আলী। এসময় তিনি গাছে থাকা অবস্থায় বিদ্যুতের তার ছিঁড়ে শরীরে এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘কারো কোনো অভিযোগ না থাকায় ময়না-তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed