Main Menu

পরিচয় মিলেছে কানাইঘাট সীমান্তে পুশ ইন করা ২১ জনের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে পুশ ইন করা ২১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা কুড়িগ্রাম, রাজশাহী ও নাটোর জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে ১২ জন পুরুষ ৪ জন ও নারী ৫ জন শিশুসহ মোট ২১ জনকে কানাইঘাট সীমান্তে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার উপজেলার ডনা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ৫ জন শিশু। বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করেছে বিজিবি।

শনিবার (২৪ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের ১৯ ব্যাটালিয়নের এর একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের ছেলে রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধূ মিতা (২৫), হামিদুলের মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের আইয়ুব আলী (৪০), বিষু শেখ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২) ও চক রাজাপুর গ্রামের পলাশ সরকার।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, অনুপ্রবেশকৃত ব্যক্তিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৪ মে ১৬ জনকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে পুশব্যাক করে তারা। তাদেরও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পরে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

 

Share





Related News

Comments are Closed