ছাতকে ৩৯৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯৮ পিস ইয়াবা, ১টি বাটন মোবাইলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর টিম।
গ্রেফতারকৃতরা হলো ছাতক উপজেলা কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সমছুলের ছেলে লায়েক এবং একই ইউনিয়নের হরিশপুর গ্রামের আবাপ মিয়ার ছেলে তারেক রহমান।
শুক্রবার (২৩ মে ) রাত পৌনে ১০টার দিকে ছাতক উপজেলা আর্মি ক্যাম্পের আওতাধীন ছাতক বাজার বাস স্টেশনে টইল চলাকালীন সময়ে তাৎক্ষণিক অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারাবি বিন আলী (৫৭ ইবি) এবং অন্যান্য সদস্যরা।
পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারকৃতদেরকে থানার পুলিশ এস আই মঞ্জুরুল ইসলাম নয়নের কাছে রাতেই হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ছাতক থানার এস আই মঞ্জুরুল ইসলাম নয়ন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed