কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ।
শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এই ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনু প্রবেশের দায়ে এই ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। তিনি বলেন, বিজিবি তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর দশদিন আগে গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed