বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে এসাসিয়েশনের কার্যালয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণ কালে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিনিয়র সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।
দায়িত্ব হস্তান্তের সময় উপস্থিত ছিলেন- সদস্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, সাবেক নির্বাহী সদস্য আনিস মাহমুদ।
দোয়া পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা সভাপতি আতাউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, শাহ মো: কয়েস আহমদ, মামুন হোসেন, আব্দুল খালিক, রত্না আহমেদ তামান্না প্রমুখ। -বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed