দেশে মোট রিজার্ভ ছাড়াল ২৫.৬৪ বিলিয়ন ডলার
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২২ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ২৭ কোটি ২৭ লাখ ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ দুই হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলার।
গত ১৯ মে দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার সাত কোটি পাঁচ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৫৪৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ডলার।
গত ৭ মে দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ২৯ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার। আর দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৫৬৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় ১৮৮ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed