হবিগঞ্জে ট্রাক-মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।
পুলিশ জানায়, বুধবার রাতে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল ইজাজুল ও ইমন। পথে আউসকান্দির মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ড্রাম ট্রাক বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর ইজাজুল ও ইমনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed