সিকৃবির ভর্তিচ্ছুদের জ্ঞাতার্থে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল ১, সেমিস্টার ১ (স্নাতক) এ ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী শনিবারের (২৪ মে) মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://sau.ac.bd) সংশ্লিষ্ট লিংকে গিয়ে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। তারপর স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম ও হল এডমিশন ফরম তৈরি হবে, যা ডাউনলোড করে অ৪ সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে এবং অঙ্গীকারনামা ও সার্টিফিকেট চেক লিস্ট ডাউনলোড করে প্রিন্ট নিয়ে যথাযথভাবে পূরণ পূর্বক ভর্তির দিন মোট ৫টি ফরম জমা দিতে হবে।
আগামী ২৬, ২৭ ও ২৮ মে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। উক্ত সময়ের মধ্যে যেকোনো দিন সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করা যাবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed